-9%

কালিজিরা চাল (Kalizira Chal)

Price range: 200.00৳  through 4,850.00৳ 

Category:All ProductsAll Products

কেন  ফুরফুরে কালোজিরা চাল (Kalizira Chal) কিনবেন?

✅ দিনাজপুরের উৎকৃষ্ট মানের কালিজিরা ধান থেকে তৈরি
✅ প্রাকৃতিক সুগন্ধ, কোনো কৃত্রিম ফ্লেভার নেই
✅ পোলাও, বিরিয়ানি, ফিরনি, বা পিঠার জন্য আদর্শ
✅ কাটিং,পলিশিং, সিল্কি-মুক্ত প্রক্রিয়াকরণ
✅ ১০০% খাঁটি ও ভেজালমুক্ত

Description

কালিজিরা চাল (Kalizira Chal) — সুগন্ধ ও স্বাদের অনন্য সংমিশ্রণ

কালিজিরা ধান বাংলাদেশের ঐতিহ্যবাহী ও উন্নতমানের সুগন্ধি ধানের একটি বিশেষ জাত। ধানের কালচে রং এবং ছোট, সরু দানার আকৃতি দেখতে কালিজিরা মসলার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে কালিজিরা। তবে ধানের খোসা ছাড়িয়ে চাল তৈরি করলে এর রং কালো থাকে না, বরং সাদা ও আকর্ষণীয় রূপ ধারণ করে। অসাধারণ সুগন্ধ, সূক্ষ্ম দানা এবং অতুলনীয় স্বাদের কারণে এই চাল ভোজনরসিকদের কাছে দীর্ঘদিন ধরে সমাদৃত। এর দানার গঠন ও রান্নার বৈশিষ্ট্যের কারণে কালিজিরা চালকে অনেক সময় ছোট বাসমতী চালও বলা হয়। রান্নার পর এই চালের ভাত ঝরঝরে থাকে এবং সহজে আঠালো হয়ে যায় না।

কালিজিরা চাল মূলত পোলাওসহ বিভিন্ন সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার তৈরিতে ব্যবহৃত হয়। এ চাল দিয়ে বিরিয়ানি, খিচুড়ি, ফিরনি, ক্ষীর-পায়েস ও জর্দার মতো মুখরোচক খাবারও তৈরি করা যায়। বাঙালির সামাজিক ও পারিবারিক আয়োজনে চিকন ও সুগন্ধি চালের তৈরি খাবার পরিবেশনের প্রচলন বহুদিনের। বিশেষ অতিথি আপ্যায়ন থেকে শুরু করে উৎসব-পার্বণ—সব ক্ষেত্রেই কালিজিরা চাল তার নিজস্ব ঘ্রাণ ও স্বাদের মাধ্যমে খাবারে যোগ করে ভিন্নমাত্রা।

Additional information

Weight

1 kg, 5 kg, 25 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “কালিজিরা চাল (Kalizira Chal)”

Your email address will not be published. Required fields are marked *